গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫৯২, সুস্থ ৩৪২৩, মৃত্যু ৩২ জন

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫৯২, সুস্থ ৩৪২৩, মৃত্যু ৩২ জন

গত ২৪ ঘন্টায় ৯২টি ল্যাবরেটরিতে ১১৩৫৪ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত ১৫৯২ জন।

এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩,২৫১৫৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৭৯  জনের। সুস্থ হয়েছেন ৩৪২৩ জন। এখন পর্যন্ত সুস্থ মোট ২২১২৭৫ জন।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে চার জন করে, রাজশাহী বিভাগে দুই জন ও সিলেট বিভাগে তিন জন। এছাড়া বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৯ জন ও বাড়িতে তিন জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিসিআর। আর তার ১০ দিন পর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।