সালথায় ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন বিষয়ক মতবিনিময় সভা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় সকল ধর্মের অনুসারীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফএম মহিউদ্দিন, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আকরাম আলী, পুরুরা মাদ্রাসার পক্ষে মাওলানা নিজাম উদ্দিন, সালথা থানার তদন্ত অফিসার শুব্রত গোলদার, ইসলামী ফাউন্ডেশনের তত্বাবোধক মাহমুদুল হাসান, হিন্দু সম্প্রদায়ের নেতা শিবু নাগ, অনন্ত কুমার প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) পৃথিবীর সর্ব শ্রেষ্ট মহা মানব। তাঁকে সৃষ্টি না করলে মহান আল্লাহু কিছুই সৃষ্টি করতেন না। যার যার ধর্ম সেই সেই পালন করবে। কেউ কারো ধর্মের প্রতি আঘাত এনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।