× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

সালথায় দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার-১!

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা। ঘটনাটি গত ৫ এপ্রিল রাতের। প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বেরিয়েছিল নবম শ্রেণির এক শিক্ষার্থী। সে সময় ওত পেতে থাকা মানুষরূপী দুই হিংস্র পশু মেয়েটিকে মুখ চেপে ধরে বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি তারা। ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে তা আবার ফেসবুকে প্রচার করে। এমনই ঘটনা ঘটেছে ফরিদপুরের সালথায়। এ ঘটনায় সালথা থানা পুলিশ শাকিল নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে যুগীকান্দা লক্ষনদিয়া গ্রামের মাসুদ ফকিরের ছেলে শাকিল ও তার বন্ধু বজলু মাতুব্বরের ছেলে জাবের মাতুব্বর ধর্ষণ করে। এ সময় ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও করে। ধর্ষণকালে এ কথা কাউকে জানালে ওই মেয়েসহ তার মা বাবা ও পরিবারের সবাইকে খুন করে ফেলবে বলে ধর্ষণকারীরা হুমকি দিয়ে যায়। লোকলজ্জা ও প্রাণের ভয়ে মেয়েটি কাউকে এ কথা না বললেও ধর্ষক দুজন পরবর্তীতে সে ভিডিও নিজেরা ফেসবুকে প্রচার করে। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্ঠি করে। পরে বাধ্য হয়ে মেয়েটি তার অভিভাবককে ঘটনাটি জানায়। ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর অভিভাবকেরা এলাকার সমাজপতিদের নিকট বিচারের দাবি জানালেও কোন বিচার পায়নি।
ভুক্তভোগী মেয়েটির ভাই বলেন, গত ৫ এপ্রিল রাত নয়টার দিকে তার বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে শাকিল ও জাবের তার মুখ চেপে ধরে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে তা আবার ফেসবুকে প্রচার করে। এ সময় ওরা আমার বোনকে হুমকি দেয় একথা কাউকে বললে খুন করে ফেলবে। তাই ও আমাদের কিছু বলেনি। পরে সে ভিডিও মোবাইলে ছড়িয়ে পড়লে আমরা বোনকে চাপ প্রযোগ করলে সব খুলে বলে। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত শাকিলকে গ্রেফতার করেছে। সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার মূল অপরাধী শাকিলকে গ্রেফতার করেছি। জাবের পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..