সালথায় জমি চাষ করা নিয়ে সংঘর্ষে ৭ জন আহত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জমি চাষ করা নিয়ে একই দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে ঠাকুরপাড়া এলাকায় এঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে খারদিয়া গ্রামে ঠাকুরপাড়া এলাকায় জমি চাষ করা নিয়ে পাওয়ার টিলারের মালিক নাদের মোল্যার সাথে একই গ্রামের জয়নাল শেখের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্রধরে একই দলের মধ্যে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে আলমগীর ফকির, কালাম ফকির, শাহীন ফকির ও নাদের মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইমরুল খান বলেন, সংঘর্ষে আহতদের আমি নিজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছি।

সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, এব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।