× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সালথায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
সালথায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আবু নাসের হুসাইন, সালথাঃ ফরিদপুরের সালথায় সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৮ অক্টোবর বিকাল ৪টায় উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে এই আট দলীয় খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, গট্টি ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা এ্যাড. ইব্রাহিম প্রমূখ। খেলা ধারাভাষ্যকর হিসেবে ছিলেন মোঃ বাবুল হোসেন।
উদ্বোধনী ম্যাচে মোকসেদপুর পান্নু কোচিং একাদশ বনাম লস্কারদিয়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। উক্ত খেলার আয়োজন করেন গট্টি যুব সমাজ।


এ ক্যটাগরির আরো খবর..