সালথায় আ’লীগ নেতাকর্মীদের সাথে লাবু চৌধুরীর মতবিনিময় সভা

সালথায় আ’লীগ নেতাকর্মীদের সাথে লাবু চৌধুরীর মতবিনিময় সভা
ফরিদপুরের সালথায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
শনিবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বারের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলায়ার হোসেন মিয়া, আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ ওহাব মোল্লা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা মামুন মিয়া, সোহেল মাহমুদ, বাকী বিল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালন করতে হবে। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তেমনি  যোগ্য পিতার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।