মাদারীপুর জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত হয়েছেন, ডাসার থানার এস আই ইব্রাহিম।
গত (জুলাই ২০২২ ইং) মাসিক পারফরম্যান্স বিবেচনায় মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হওয়ায়, আজ ১৩ আগস্ট মাসিক কল্যান সভায় আর্থিক পুরষ্কার ও সনদ প্রদান করেন, মাদারীপুর জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম ( বার)।
এস আই ইব্রাহিম বর্তমানে ডাসার থানায় কর্মরত আছেন।তিনি ডাসার থানায় যোগদান করার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মদক্ষতার সাথে কাজ করছেন।
এ বিষয়ে এস আই ইব্রাহিম বলেন, মাদারীপুর জেলার পুলিশ সুপার স্যার গোলাম মোস্তফা পিপিএম (বার) ও ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান স্যারের সঠিক দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি।




