লাবু চৌধুরীর ২বছরে সালথার সাধারণ মানুষ স্বস্তিতে

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: উপমহাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কণিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী এবং পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় ফরিদপুরের সালথা উপজেলার সহিংসতা মারামারী-সংঘর্ষ আগের তুলনায় অনেক কমে গেছে। সালথার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, একসময়ে সালথা উপজেলার বিভিন্ন গ্রামে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুরের মতো ন্যাক্কারজনক ঘটনার কথা প্রায়ই শোনা যেত। এতে অনেক মায়ের কোল খালী হয়েছে। আবার অগনিত মানুষ গুরুতর আহত হয়ে দিনের পর দিন হাসপাতালের বিছানায় দিন-রাত কাটিয়েছেন। এরমধ্যে অসংখ্য পরিবার ঘর বাড়ি ছাড়া হয়েছে। শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী নির্যাতনের স্বীকার হয়ে জেল খেটেছেন। চারিদিকে ছিলো শুধু অশান্তি আর অরাজগতা। ঠিক তখন (গত ২০১৮ সালের মার্চ মাসে) সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি পরিবর্তন হওয়ায় উপজেলার সংঘর্ষ মারামারী কমতে শুরু করে। অনাকাঙ্খিত দুই-চারটি ঘটনা ছাড়া আগের মতো বড় ধরণের কোন সহিংসতা তেমন নেই। সহিংসতা নিরসনের চেষ্টা করার দাবীদার সংসদ উপনেতার ছোটপুত্র লাবু চৌধুরী ও পুলিশ প্রশাসন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান বলেন, মাননীয় সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর ইতিবাচক নেতৃত্ব ও উপজেলা প্রশাসন-পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় জন-সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ছেলে-মেয়েরা লেখা পড়ার মান উন্নত হয়েছে। মানুষ আজ বুঝতে পারছে সংঘর্ষ মারামারী সমাজকে ধ্বংস করে। তাই এসব বিশৃঙ্খলা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছে।
সাংবাদিক নেতা সেলিম মোল্যা জানান, সালথা উপজেলার সংঘর্ষ-ভাংচুর ভিলেজ পলিটিস থেকে উৎপত্তি। সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী কোন অপরাধীকে কখনও প্রশ্রয় দেন না। সেজন্য গত দুই বছরে সংঘর্ষ-মারামারী আগের তুলনায় ৮০% কমে গেছে। এর পিছনে লাবু চৌধুরী অক্লান্ত পরিশ্রম, পুলিশের নিরপেক্ষতা, সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরা ও রাজনৈতিক প্রতিনিধির নেতৃত্ব স্থানীয় নেতাকর্মীদের মান্য করার যথেষ্ট ভূমিকা রয়েছে। কিছু কিছু গ্রাম্য মাতুব্বারদের প্রতিহত করতে পারলে সংঘর্ষ একেবারেই থাকবে না।

উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদি ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী কখনও এক তরফাভাবে নেতৃত্ব দেন না। তিনি সালথা-নগরকান্দার নেতাকর্মীদেরকে এক সঙ্গে রাখার চেষ্টা করেন। অন্যায়কারীকে কখনও প্রশ্রয় দেন না। যার জন্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারেন। রাজনৈতিক নেতৃত্ব সঠিক থাকায় এবং পুলিশ নিরপেক্ষ হওয়ায় সালথা উপজেলার সহিংসতা কমেছে।

সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রানপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির আদর্শ বুকে ধারণ করে শাহদাব আকবর লাবু চৌধুরী সবাইকে এক সাথে রেখে রাজনীতি শুরু করেন। লাবু চৌধুরী ও পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় এক সময়ের অশান্ত সালথা কিছুটা শান্ত হয়েছে। কমে গেছে সংঘর্ষ, মারামারী, চাঁদাবাজী-সন্ত্রাসী, গুম ও হত্যা। মানুষ দু-মুঠো ডাল-ভাত খেয়ে শান্তিতে বসবাস করছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণে আগে সংঘর্ষ লাগতো। এখন আমাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র লাবু চৌধুরী কোন প্রতিহিংসার রাজনীতি করেন না। আমরাও প্রতিহিংসার রাজনীতি করি না। প্রশাসন নিরপেক্ষ থাকার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন অনেক ভালো।

সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন বলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী কখনও অন্যায়কারীকে প্রশ্রয় দেন না। সালথা-নগরকান্দার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মায়ের মতো তিনি সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরবাসীর জন্য নিরলসভাবে কাজ করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।