ফরিদপুরের সালথা উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল ৯টায় অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
যোগারদিয়া উচ্চ বিদ্যলয়ের সভাপতি মোঃ হাকিম মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওযাদুদ মাতুব্বর, জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মদ হোসেন (তোতা মিয়া), গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, বাকি বিল্লাহ প্রমূখ।
এ ক্যটাগরির আরো খবর..