× Banner
সর্বশেষ
কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথার মাঝারদিয়া বাজারে অগ্নিকান্ডে ৩২ লাখ টাকার ক্ষতি: ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
মাঝারদিয়া বাজারে অগ্নিকান্ডে

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকানঘর পুড়ে গেছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও
বুধবার দিবাগত রাত ২ টার দিকে মাঝারদিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনিছুর রহমান বালী  অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এসময় ইউএনও বলেন, মাঝারদিয়া বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও বাজারের নৈশপ্রহরীদের তথ্যমতে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ অগ্নিকান্ডে ৮ ব্যবসায়ীর আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..