সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া বাজারে শুক্রবার বিকাল ৫টায় এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
উক্ত সভায় যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্রি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওদুদ মাতুব্বার, যদুনন্দী ইউপি চেয়ারম্যান খায়ের মুন্সী,গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু,রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, আওয়ামীলীগ নেতা ছিদ্দিক মোল্যা,ইমরুল মেম্বার,সামিম হোসেন প্রমূখ।




