× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সালথায় ভোগান্তি ছাড়াই মিলছে এনআইডি সেবা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
সালথায় ভোগান্তি ছাড়াই মিলছে এনআইডি সেবা

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাচন অফিস থেকে বর্তমানে কোনো রকম ভোগান্তি আর হয়রানি ছাড়াই মিলছে কাঙ্খিত সেবা। দালালদের দৌরাত্ম্য একেবারেই নেই এখানে। দালাল ছাড়াই যে কোনো ব্যক্তি যে কোনো সময় নির্বাচন অফিসে গিয়ে সরাসরি
কর্মকর্তার কাছ থেকে নতুন ভোটার ও জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সব ধরণের সেবা নিতে পারছেন। ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে নানা ব্যতিক্রমী উদ্যোগ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইমরানুর রহমান যোগদানের পর থেকেই অফিসকে দালালমুক্ত এবং গ্রাহককে সেবা প্রদান নিশ্চিত করা ছাড়াও পাল্টে গেছে উপজেলা নির্বাচন অফিসের চিত্র। এই অফিসার সালথায় যোগদানের পূর্বে নির্বাচন অফিস নিয়ে জনগণের  অনেক অসন্তোষ ও অভিযোগ থাকলেও বর্তমানে সালথা উপজেলার জনগণ  অত্যন্ত সন্তুষ্ট এবং গর্বিত।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা নির্বাচন অফিসে একটি হেল্পডেস্ক করা হয়েছে। হেল্পডেস্ক থাকাতে সেবাভোগীরা কাজের তথ্যাদি ও জাতীয় পরিচয়পত্র সহজেই পেয়ে যাচ্ছেন। অন্যদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছেও অনেক প্রবাসী ভোটার সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সেবা পেয়ে থাকেন। রয়েছে বসার ব্যবস্থাও। কোনো ধরনের ঘুষ বানিজ্য বা অর্থ লেনদেন ছাড়াই মিলছে কাঙ্খিত সেবা। সার্বক্ষণিক মানুষের সেবা দিয়ে যাচ্ছেন নির্বাচন অফিসার।
সেবা নিতে আসা মনি মুন্সী, চাদনী আক্তার, সারাফাত মাতুব্বর ও সাকিব মিয়া বলেন, ‘আমরা এনআইডি কার্ড সমস্যা নিয়ে আসলে নির্বাচন কর্মকর্তা দ্রুত সমাধান করে দিয়েছেন। সাধারণ মানুষ নির্বাচন অফিসে আসলে ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পাচ্ছে।
সালথা উপজেলা নির্বাচন অফিসার ইমরানুর রহমান বলেন, অন্যান্য উপজেলার মতো সালথায় সংশোধন ও নতুন ভোটারের প্রচুর চাপ আছে। বিগত ৭ মাসে এখানে প্রায় ১৯০০ ভোটার, প্রায় ৬০০ মাইগ্রেশন, প্রায় ১৫০০ জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
এছাড়াও খ,গ ও ঘ ক্যাটাগরির আবেদনের  প্রায় ১৫০ তদন্ত সম্পন্ন করে যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে। আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলি। এ ক্ষেত্রে কারও সুপারিশ বা কোনো দালালের ছত্রছায়া নির্বাচন অফিসে জায়গা পায়নি।


এ ক্যটাগরির আরো খবর..