× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

পিআইডি

সারা দেশে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা এবং ১ ট্রাক এবং ৭৪৬ কেজি পলিথিন জব্দ

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
পলিথিন জব্দ

সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা এবং ১ ট্রাক এবং ৭৪৬ কেজি পলিথিন জব্দ করেছে।

আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার অনুযায়ী ঢাকার কামরাঙ্গিচর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করায় দায়ে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ আশি হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১টি ট্রাক এবং প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা জানান, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হবে। তিনি আরও বলেন, প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..