ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট) : স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৪৮ হাজার ২৮০ জন তার মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪০ হাজার ৬৭০ জন। আর এ যাবত ডেঙ্গু রোগে মারা গেছেন ৪০ জন।
বর্তমানে সারাদেশের হাসপাতাগুলোতে ভর্তিকৃত ডেঙ্গুরোগী আছেন ৭ হাজার ৫৭০ জন, যার মধ্যে ঢাকা বিভাগে ৩ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।



