× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

সারাদেশে গত পাঁচ বছরে ধর্ষণ মামলা ৩০ হাজার ২৭২টি

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
স্থায়ী হাইকোর্টের বিচারপতি

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সারাদেশে ২০১৬ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত মোট ৩০ হাজার ২৭২টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলের দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সারা দেশের ১০১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ২০১৬ সাল থেকে ২০২০ সালের ২১ অক্টোবর পর্যন্ত এসব মামলা করেন ভুক্তভোগীরা।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের দেওয়া প্রতিবেদনে বলা হয়, ‘ধর্ষণ মামলার সংখ্যা: সারা দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায়,গত ২১ অক্টোবরের আগের ৫ বছরের দায়ের করা মোট মামলার সংখ্যা ৩০ হাজার ২৭২টি।

এর আগে গত ৩ মার্চ পুলিশের দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ বছরে ২০১৬ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত মোট ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ১৫ জুলাই দিন রেখেছেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট অনীক আর হক, অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ও অ্যাডভোকেট শাহিনুজ্জামান শাহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল।

আইন ও সালিশ কেন্দ্রের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত বছরের ২১ অক্টোবর ধর্ষণের ঘটনায় অর্থের বিনিময়ে বা অন্য কারণে সালিশে মীমাংসা করার উদ্যোগ প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

একইসঙ্গে ধর্ষণের ঘটনায় গত পাঁচ বছরে সারা দেশে থানা/আদালত/ ট্রাইব্যুনালে কতগুলো মামলা হয়েছে তার তথ্য জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিলো।

 


এ ক্যটাগরির আরো খবর..