× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

পিআইডি

সারাদেশে ইসলামিক ফাউন্ডেশনের ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বই বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
ফরজ নামাজ মসজিদে

সারাদেশে ইসলামিক ফাউন্ডেশনের ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বই বিতরণ করা হয়েছে।

আজ সকালে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ে ইফার মহাপরিচালক (জেলা জজ) আঃ ছালাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিভাগের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের শুভ উদ্বোধন করেন।

এসময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) এ এস এম শফিউল আলম তালুকদার ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মোঃ আব্দুস সবুরসহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নতুন বছরের প্রথমদিনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দুটি প্রকল্পের মোট ৭৪ হাজার ১০ টি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পুস্তক বিতরণ করা হয়। এর মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে শিক্ষা কেন্দ্র ৭৩ হাজার এবং বাকী ১ হাজার ১০টি কেন্দ্র দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পভূক্ত।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..