সারাদেশে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

সারাদেশে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান এবং চালের কোয়ালিটির সাথে কোনো প্রকার আপস করা হবে না। মন্ত্রী আজ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২১ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঠিক নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ধান সংগ্রহের মাধ্যমে মজুদ ত্বরান্বিত করার নির্দেশনা দেন। সরকারি গুদামে ধান দেবার সময় কৃষককে যাতে কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি। এছাড়া যে সমস্ত উপজেলায় অ্যাপসের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনা হবে; সেখানে যদি কোন কৃষক অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে সমস্যায় পড়েন তা হলে সংশ্লিষ্ট কমিটিকে বিষয়টির গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান করার নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া ঢাকা বিভাগের নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, রাজশাহী বিভাগের নওগাঁ ও বগুড়া জেলা, রংপুর বিভাগের দিনাজপুর জেলা এবং সিলেট বিভাগের সিলেট সদর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, মিল মালিকগণ এবং কৃষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।