× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ডেস্ক

সকালে ঝকমকে রোদ দেখা দিলেও সারাদিন মেঘলা থাকবে

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২
মেঘের আড়ালে সূর্যের হাসি

ঢাকার আকাশে সকাল থেকে ঝকমকে রোদ দেখা দিলেও আজ সারাদিন আংশিক মেঘলা থাকবে। ভারি বৃষ্টি না হলেও কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী ৫ দিন সারা দেশে দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ বুধবার (১২ অক্টোবর) সকালে আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

জনানো হয়, আজ রাজধানীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেটা ভারী বর্ষণের আওতায় পড়বে না। তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তরাঞ্চলে কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রয়েছে। যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে। আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। আগামী ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। কিন্তু আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..