বিশেষ প্রতিবেদকঃ সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাংলা ভাষাভাষী জনগণের মেলবন্ধনের চাবিকাঠি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।বৃহস্পতিবার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। সংসদ সদস্য সৈয়দ রেজাউল করিম তানসেন এসময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক অপশক্তি বাংলা ভাষাভাষির সংস্কৃতি ও শিল্প সাহিত্যকে একটি ভিন্ন ধারায় নেয়ার অপচেষ্টা করছে। কিন্তু চার হাজার বছরের বাঙালি সভ্যতায় বায়ান্নর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ যে নতুন শক্তি যুগিয়েছে, তা সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিতে যথেষ্ট।
বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধনে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন গুরুত্ববহ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
ভারতের বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী রাধাকান্ত সরকার, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক শ্রী সুকুমার রুজ, সংগীত শিল্পী শ্রীমতি অর্চনা বসু, সংগীত শিল্পী শ্রীমতি কুমকুম সেন গুপ্ত, অভিনেত্রী ও কবি চলচ্চিত্র প্রযোজক শ্রীমতি কেয়া বসাক, সংগীত শিল্পী শ্রীমতি দীপ্তী গুহ, রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি শ্রীমতি পূরবী দাস, বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কোষাধ্যক্ষ শ্রীমতি ছবি সরকার, গজল, ঠুমরী ও ভজন শিল্পী শ্রী গোবিন্দ কুমার পাল, সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী পুলিন বিহারী পাল, নৃত্যশিল্পী ও চলচ্চিত্র অভিনেত্রী শ্রীমতি উজস্বী দত্ত, নৃত্যশিল্পী শ্রী প্রলয় কুমার দত্ত, সংগীত শিল্পী শ্রী অজিত কুমার গুহ, বাংলাদেশের অভিনেতা নাদের চৌধুরী, চলচ্চিত্র প্রযোজক ধীমন বড়–য়া, সাংবাদিক জোবায়ের নোবেল, সাংবাদিক আব্দুস সালাম রানা, চলচ্চিত্র দর্শক সমিতির মহাসচিব ফিরোজ কবীর আকাশ উপস্থিত ছিলেন।


