× Banner
সর্বশেষ
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক

ইভিএম ভোটের জন্য ৮৭১১ কোটি টাকা বাজেট বরাদ্দ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
বাজেট বরাদ্দ চূড়ান্ত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের জন্য দুই লাখ ইভিএমের প্রকল্পে ওয়ারহাউজ ও প্রশিক্ষণ বাবদ মোট ৮ হাজার ৭১১ কোটি টাকা বাজেট বরাদ্দ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা জানান।

তিনি বলেন, সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটের জন্য প্রকল্প চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে তা পাঠানো হবে।

এর আগে রোববার ইসি আলমগীর জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের লিখিত বক্তব্যের ভিত্তিতে নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..