× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

পিআইডি

সামুদ্রিক হিমায়িত মাছ আমদানি ও গাম্বিয়ার চিনাবাদাম বাংলাদেশে রপ্তানি প্রত্যাশা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
গাম্বিয়ার চিনাবাদাম বাংলাদেশে রপ্তানি

বাংলাদেশ থেকে সামুদ্রিক হিমায়িত মাছ আমদানি ও গাম্বিয়ার চিনাবাদাম বাংলাদেশে রপ্তানির আশা প্রকাশ করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা।

আজ সচিবালয়ে বানিজ্য উপদেষ্টার সাথে সাক্ষাতে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পেরে গাম্বিয়ার জনগণ গর্বিত। বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর মধ্যে দিয়ে দু’দেশের মানুষের সংযোগ আরো বৃদ্ধি পাবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গাম্বিয়া বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য এদেশের মানুষের মনে গাম্বিয়ার জনগণের প্রতি সম্মান ও ভালোবাসা তৈরি হয়েছে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক এ সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সাথে গাম্বিয়ার ট্রেড ভলিউম ছোট। উভয় দেশই তাদের রপ্তানি বাড়াতে পারে। বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন দু’দেশের মানুষের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে গাম্বিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, ড. নাজনীন কাওসার চৌধুরী, আয়েশা আক্তার ও মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক হাইকমিশনার মুস্তাফা জাওয়ারা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..