× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

সামাজিক অবক্ষয় বিশৃঙ্খলা রোধে ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত -সমাজকল্যাণমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
বিশৃঙ্খলা রোধে ধর্মীয় অনুশাসন

বর্তমানে সমাজে নানা ধরণের অবক্ষয়ের চিত্র প্রকট আকার ধারণ করছে। সমাজের এসব অবক্ষয় রোধ ও বিশৃঙ্খলা হ্রাসে সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত। বলেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মন্ত্রী আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবছর সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠানকে সফল করার জন্য অনুদান প্রদান করছে। ধর্মীয় সম্প্রীতি বাঙালির হাজার বছরের ঐতিহ্য। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি সকলকে পূজা উদ্যাপনের আহ্বান জানান।

কালীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ এবং আদিতমারী উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক ইমরুল কায়েস ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮৬টি ও আদিতমারী উপজেলার ১১০টি পূজামন্ডপে সরকারি ও মন্ত্রীর ব্যাক্তিগত তহবিল হতে অনুদান বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..