× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

পিআইডি

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের আশুলিয়া জোন এলাকায় গতকাল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

আশুলিয়া, সাভারের তাজপুর মার্কেট সংলগ্ন, মাল্টি মডার্ন রোড, সিগমা ফ্যাশন এবং ইউসুফ মার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধ লাইন উচ্ছেদ এবং আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ অভিযানে মোট তিনটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার অবৈধ লাইন উচ্ছেদ এবং ৫০০ মিটার পাইপ অপসারণ করা হয়। এই লাইনের মাধ্যমে অবৈধভাবে সংযুক্ত ৭৫০টি আবাসিক গ্যাস বার্নার বা চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এ অবৈধ সংযোগগুলোর মাধ্যমে প্রতি মাসে সর্বমোট  ১ লাখ ৭ হাজার ৩৮ ঘনমিটার গ্যাস চুরি হতো, যার আর্থিক মূল্য ছিল ১৯ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। অভিযান পরিচালনার ফলে সর্বমোট ১৫ হাজার ৭৫০ ঘনফুট/ঘণ্টা লোড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে, যা সরকারের রাজস্ব ক্ষতি থেকে রক্ষা করবে।

এছাড়া, তাজপুর মার্কেট এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০টি বাসাবাড়ির ৪৫০টি ডাবল বার্নার বিচ্ছিন্ন করা হয়। একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..