বিশেষ প্রতিবেদকঃ সাবেক প্রধান তথ্য কমিশনার ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেইসাথে শোক প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এবং তথ্য সচিব আবদুল মালেক।
মোহাম্মদ ফারুক রোববার সকালে ঢাকায় নিজ বাসায় বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শোকবার্তায় তারা বলেন, মোহাম্মদ ফারুকের জীবনাবসানে দেশ একজন নিবেদিত প্রাণ কর্মী হারালো। এসময় তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





