× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

আবু মুসা স্বপন

ধামইরহাটে সাবেক এমপি সামসুুজ্জোহা খানের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
সাবেক এমপির লিফলেট

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট সোমবার বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার, টিএন্ডটি মোড় হয়ে নিমতলীসহ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনে বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।

এ সময় লিফলেট বিতরণে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, সাবেক সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটন, আলমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হানিফ, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মনসুর আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি. ছাত্র নেতা ওমর ফারুক রুমন, মওদুদ হোসেন, জুলাই যোদ্ধা ফয়সাল আহমেদসহ আরো অনেকে। সন্ধ্যারাত পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে মহিলা দল, হিন্দুদল, ঐক্যফ্রন্টসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন এবং সকলেই ধানের শীষে ভোট প্রার্থনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..