× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডেস্ক

১৪৭ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে মামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
আনিসুল হক

প্রায় ১৪৭ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ জানুয়ারি) ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

মামলায় আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে ও ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।

এদিন দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..