× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

সাফল্যই হোক নারীর প্রতিবাদের ভাষাঃ নুসরাত রাকা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   মানুষের নেতিবাচক আচরনই ছিলো আমার চলার পথের প্রেরণা, শত দুঃখ-কষ্ট বাঁধা-বিপত্তি অতিক্রম করে লক্ষ্য অর্জনের পথে ছিলাম অবিচল। মা এর স্বপ্ন ছিলো মেয়ে আকাশে উড়বে, মেয়েকে চিনবে সারা বিশ্ব। কেউ বিশ্বাস করতো না, সবার চোখে মুখেই ছিলো পরিছন্ন তাচ্ছিল্যের ভাব।  শুরুর গল্পটা ছিলো এমনই।

 

কথা গুলো নুসরাত আলম রাকার, রিজেন্ট এয়ারলাইন্সের ইন্টারন্যাশনাল রুটের এয়ার হোষ্টেজ। গতানুগতিক পেশার বাইরে এসে নারীর ক্ষমতায়ন আর এগিয়ে যাওয়ার গল্পের এক অনন্য দৃষ্টান্ত। ঢাকার নামী দামী ইংরেজী মাধ্যম স্কুলে প্রথমে পড়াশোনা, এর পর পারিবারিক কারনে চলে আসে বাংলা মাধ্যমে। লালমাটিয়া মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মা এর স্বপ্ন পূরণে শুরু হয় পথচলা। শুরুতে একটা ট্রেইনিং সেন্টারে ভর্তি হলেও এয়ার হোষ্টেস হবার জন্য কিছুই শেখায় নাই, বুঝতে পারে এভাবে হবে না। নিজেকে প্রস্তুত করতে থাকে, নিজের ব্যক্তিত্ব, ভাষা দক্ষতা আর সেবা করার মনোভাবকে প্রতিনিয়ত ঝালাই করতে থাকে মা এর স্বপ্ন পূরণের জন্য।

 

এর মধ্যে ডাক আসে পাঁচ তারকা হোটেল ওয়েষ্টিন থেকে। ২০১৬ সালের শুরুতে নুসরাত রাকা যোগ দেয় ওয়েষ্টিন হোটেলে ফ্রন্ট ডেস্ক অ্যাসোসিয়েট হিসাবে। সাফল্যের গল্পটা শুরু এখান থেকেই। মানুষের ভালোবাসা আর নিজের দক্ষতা দিয়ে মনে জয় করে নেয় হোটেল কর্তৃপক্ষের। এর মাঝেই আসে সেই সুবর্ণ সুযোগ, ছোট বেলার লালিত স্বপ্ন ধরা দেয় হাতে। ২০১৬ সালের সেপ্টেমবরে রিজেন্ট এয়ারলাইন্সের এয়ার হোষ্টেজ হিসাবে ট্রেইনিং এ যোগ দেয় রাকা। “মা, আগে তুমি প্লেনের দিকে তাকিয়ে থাকতা উড়ে যেতো বলে, আজ তোমার মেয়ে কে ছাড়া প্লেন আকাশে উড়ে না” আবেগ মিশ্রিত কন্ঠে কথাগুলো মাকে বলেছিলো এই হার না মানা অদম্য রাকা। এয়ারলাইন্সে এর মধ্যেই রাকা স্পর্শ করেছে অসংখ্য সাফল্যের মেইলফলক।

 

রাকা বিশ্বাস করে নারীর প্রতিবাদের ভাষা হওয়া উচিত তাঁর সাফল্য, কর্ম দিয়ে সব ভয়কে জয় করা উচিত। হার না মানার মানসিকতা থাকতে হবে, মনে থাকতে হবে দৃঢ় সংকল্প। এয়ার হোষ্টেজের উড়ন্ত জীবনের বাইরেও মডেলিং জগত মাতাতে চায় নুসরাত রাকা। তারুণ্যের মাঝে সৃষ্টি করতে চায় নতুন ক্রেজ। নিজের ব্যক্তিত্ব আর ইমেজকে ফুটিয়ে তোলার জন্য ইতিমধ্যেই পশ্চিমা ধারায় নিজের জন্য ব্রান্ড পরামর্শক নিয়োগ দিয়েছে। আগামী দিনে তারকা জগতে হয়তো দেখা যাবে নুসরাত রাকাকে।


এ ক্যটাগরির আরো খবর..