× Banner
সর্বশেষ
মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী

সাপাহারে হত্যা মামলার প্রধান আসামীকে শিবগঞ্জ থেকে গ্রেফতার

Dutta
হালনাগাদ: শনিবার, ৩ জুলাই, ২০২১

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে হত্যা মামলার প্রধান আসামীকে শিবগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ।
জানা গেছে, উত্তর পাতাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে সেলিম (২৫) প্রায় ৮মাস আগে পতœীতলা উপজেলার দিবর উত্তর পাড়া গ্রামের আলী হোসেনের মেয়ে সুমি (১৭) আক্তারকে বিয়ে করে।
সেলিম সাপাহার সরকারি কলেজে পড়াশুনার পাশাপাশি কীটনাশক কোম্পানীতে কন্ডকালীন চাকুরীর সুবাধে করোনা কালীন সময়ে সাপাহার সৌদি মসজিদ সংলগ্ন মাতৃছায়া ছাত্রাবাসে একটি রুম নিয়ে ভাড়া থাকতো।
বিবাহের পর থেকে সুমি পরকীয়ায় আসক্ত বলে সেলিম তার স্ত্রীকে সন্দেহ করতো। এরই জেরে গত ২৩ জুন দুপুরে স্ত্রী সুমি আক্তারকে তার ছাত্রাবাসে পরকীয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী সুমিকে শ্বাসরোধ করে হত্যা করে।
বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে গলায় রশি প্যাচাইয়া সিলিং ফ্যানের হুকে ঝুলিয়া রেখে পালিয়ে যায় ঘাতক স্বামী সেলিম।
গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর তৎপরতায়, চাঁপাইনবারগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়, সাপাহার থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (৩জুলাই) ভোর ৪টা ২০ মিনিটে আসামীর আত্মীয়ের বাড়ি থেকে সেলিমকে গ্রেফতার করে।
এব্যাপারে শনিবার (৩জুলাই) দুপুরে থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা আল মাহমুদ জানান, ৩০২/২০১/৩৪ পেনাল কোড ধারায় আসামী সেলিমকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..