× Banner
সর্বশেষ

সাপাহারে মার্তৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Sapahar.jpg

প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা চত্তরে শহীদ মিনারে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার যুক্ত থেকে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং মন্ত্রী’র পক্ষে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী।

এসময় উপজেলা প্রশাসন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামীলীগ,বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও উপজেলা শিল্পকলা একাডেমি’র শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আষিশ দেবনাথ, প্রকৌশলী (জনস্বাস্থ্য) সন্তোষ কুন্ড সহ সকল দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..