× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
বৃষ্টির জন্য বিশেষ নামাজ

নওগাঁর সাপাহারে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এক দিকে দাবদাহ অন্যদিকে দির্ঘ সময় বৃষ্টি না হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষ ও আম চাষীরা, শুধু মানুষ নয় এর প্রভাব পড়েছে পশু পাখিদের উপরও, তপ্ত রোদের কারণে ঝরে পড়ছে আম,লিচু সহ পুড়ছে বিভিন্ন ফসলের মাঠ।

তাপদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির জন্য বুধবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার আয়োজনে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা মাঠে মহান সৃষ্টি কর্তার নিকট রহমতের বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। এখানে প্রায় ৬০০ জন মুসল্লি বিশেষ জামায়াতে অংশ নিয়ে দু’রাকাত ইস্তিসকার নামাজ আদায় করেন।

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। বিশেষ মোনাজাত পরিচালনাকারী সাপাহার মডেল মসজিদের সাবেক ইমাম ও সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মো: ওমর ফারুক বলেন, এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের উপর বর্ষণ হয় এর জন্য আমরা ইস্তিসকার নামাজ আদায় করেছি।

এছাড়াও এ উপজেলা আমের জন্য বিখ্যাত আর আকাশের পানি না হওয়ায় ও তীব্র তাপদাহে গাছের আম ঝরে পড়ছে। এতে করে চরম বিপাকে পড়েছেন এ উপজেলার মানুষ।

আল্লাহর দরবারে সকল পাপ কাজের জন্য ক্ষমা এবং আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন এজন্য দোয়া ইউনূস পড়েছি। এ সময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাদ্দেক হোসেন সহ উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..