× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ)

সাপাহারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

Dutta
হালনাগাদ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
সাপাহার

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে ঐতিহাসিক জবই বিল মাছ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

এর পরে আনন্দঘন পরিবেশে মাছ চত্ত্বর,সেল্ফি চত্ত্বরে ও বিলের পাশের্^ পরে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করার মধ্য দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বিল পাড়ে স্থানীয় ব্যবসায়ী ও ইঞ্জিনচালিত নৌকার মাঝিদের বলেন- ঐতিহাসিক জবই বিলে ঘুরতে আসা পর্যটনদের সাথে ভাল আচরন করতে বলেন এবং হয়রানি না করার জন্য নির্দেশ প্রদান করেন। কোন পর্যটক যদি হয়রানির স্বিকার হন আর যদি অভিযোগ পাই তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক,কাব স্কাউট, রোভার স্কাউট,স্কাউট ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..