× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
বীজ ও রাসায়নিক সার বিতরণ

নওগাঁর সাপাহার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার(৯এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১২শ জন কৃষককে উফশী ধানের বীজ এবং ২০ জন কৃষককে তিল বীজ প্রদান করা হয়।

১ বিঘা আউশ ফসলের জন্য ১ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং তিল ফসলের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি প্রদান করা হয়।

এসময় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ উপকারভোগী কৃষকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..