× Banner
সর্বশেষ
সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর

প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় আবারও শ্রেষ্ঠ ইউএনও আব্দুল্যাহ আল মামুন

Dutta
হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
sapahar, nawga

নওগাঁর সাপাহারে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় দিতীয় বারের মতো শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন আব্দুল্যাহ আল মামুন। উল্লেখ্য, এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

এছাড়াও তিনি শুদ্ধাচার চর্চায় এবছর জেলার শ্রেষ্ঠ ইউএনও হওয়ার সম্মান অর্জন করেছেন। গত মঙ্গলবার জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলের তালিকা খেকে এ তথ্য জানা যায়।

কোভিট ১৯ পরবর্তী সময়ে প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুথী করতে নানা পরিকল্পনা গ্রহন করেন। নিয়মিত কাজের ফাঁকে সুযোগ পেলেই বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান। কোমলমতি শিশুদের শিক্ষায় আকৃষ্ট করতে নিজ অর্থায়নে পুরস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ স্কুল ড্রেস,স্কুল ব্যাগ,টিফিনবক্স ও খেলার সামগ্রী উপহার দিতেন।

এব্যাপারে রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সাথে কথা হলে তিনি জানান, শিশু শিক্ষার্থীদের সাথে মেশা আমার এক প্রকার আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয়ে না গেলে ভাল লাগে না, তাই সময় পেলেই আমি নিয়মিত স্কুলে গিয়ে শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনাই এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করতে মুক্তিযুদ্ধের বই উপহার দেই। আজকের দিনের এই শিশুরা আগামির দিনে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে বলে আমি আশাবাদী। আমার এ পুরস্কার আগামীতে আমাকে ভাল কাজে আরও উৎসাহ যোগাবে।


এ ক্যটাগরির আরো খবর..