× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

নওগাঁ প্রতিনিধি:

সাপাহারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
সাপাহারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল ও গেইন বাংলাদেশ এর সহযোগিতায় (৬অক্টোবর) সোমবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পুষ্টি কমিটির সদস্য সচিব ডা: আরিফুজ্জামান।

এছাড়াও মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন ড: মনির হোসেন গেইন বাংলাদেশ প্রতিনিধি ঢাকা, মো: আবুল বাশার প্রকল্প ম্যানেজার কারিতাস রাজশাহী অঞ্চল, মো: আমিনুল ইসলাম উপজেলা অফিসার কারিতাস (কল)।

এসময় পুষ্টি বিষয়ে গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) মনিরুজ্জামান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাহবুব, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আলহেলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আইহাই ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু ও গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পুষ্টি কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কারিতাস রাজশাহী অঞ্চলের ৮টি জেলার ৭২টি উপজেলার ১৬২টি ইউনিয়নের ২ হাজার ৩ শত ৮৯ টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে কারিতাস দেশের সব এলাকাতেই কাজ করে থাকে।

 নওগাঁর সাপাহারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..