সাপাহারে অসুস্থ্য শিশুদের উপহার দিলেন ডা: মুহা: রুহুল আমিন

সাপাহারে অসুস্থ্য শিশুদের উপহার দিলেন ডা: মুহা: রুহুল আমিন

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা শিশু-কিশোরদের উপহার হিসেবে খেলনা সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিনের নিজ উদ্দ্যেগে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগী করতে প্রায় ১শ’ জন শিশু-কিশোরদের বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী ও মানবতার দেয়ালে বিভিন্ন বয়সের অসহায় মানুষের জন্য নতুন-পুরাতন কাপড় বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার মোরশেদ মঞ্জুর কবির লিটন, ডেন্টাল সার্জন সাবিকুন নাহার, মেডিকেল অফিসার রাশিদুল ইসলাম,আফরা নাওয়ার প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।