শ্রদ্ধানিবেদনসহ নানা কর্মসূচির মাধ্য দিয়ে যশোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

শ্রদ্ধানিবেদনসহ নানা কর্মসূচির মাধ্য দিয়ে যশোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

যশোর প্রতিনিধি: যশোরে জাতির জনকের সর্ববৃহৎ ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী।

দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান, পুলিশ প্রলয় কুমার জোয়াদার, সিভিল সার্জন শেখ আবু শাহীন, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুল আলম, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ, স্কুল কলেজের শিক্ষাক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল। পরে জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।