সারা দেশজুড়ে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত পলিটিক্যাল থ্রিলার ছবি সাপলুডু চলছে দ্বিতীয় সপ্তাহে, তবুও সবার আলোচনার বিষয় একটাই সাপলুডু। ঢাকার টেলিভিশন ও চলচ্চিত্র জগতের তারকারাও ছবিটি দেখতে ভিড় করেছিলেন বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে । তবে অনেককে ফিরে যেতে হয়েছে টিকেট শেষ হয়ে যাওয়া্র কারণে ।
রাজধানীর বিভিন্ন সিনেমা হলে খোজ নিয়ে দেখা যায়, সাপলুডু মুক্তি পেয়েছে সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু যত দিন যাচ্ছে দর্শকদের আগ্রহ তত বাড়ছে। দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে তিল ধারণের ঠাঁই ছিলো না।এটা একটা অন্যধর্মীপলিটিক্যাল থ্রিলারধর্মী চলচ্চিত্র।
শুধু স্টার সিনেপ্লেক্সই নয় দেশের প্রায় প্রতিটি হলেই ছিলো হাউসফুল। স্টার সিনেপ্লেক্সে শুক্রবার সন্ধ্যার প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন টেলিভিশন ও চলচ্চিত্র জগতের তারকারা।
ছবিটি এরই মধ্যে কেউ কেউ একবার দেখেছেন। বন্ধু-বান্ধব কিংবা সহশিল্পীদের সঙ্গে নিয়ে দেখতে এসেছেন সাপলুডু।
ছবির প্রধান চরিত্র নায়ক আরিফিন শুভ ও ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল আগত তারকাদের অভ্যর্থনা জানান। সিনেমাটি দেখতে উৎসাহী করেন। তারকাদের কাছে পেয়ে হুমড়ি খেয়ে পড়েন আগত দর্শকরা।
তারকারা নিজেরা যেমন ছবিটি দেখতে এসেছেন, তেমনি সিনেমাপ্রেমীদেরও হলে এসে সাপলুডু দেখার আমন্ত্রণ জানিয়েছেন। অতিথিদের আশা, সাপলুডু সিনেমাপ্রেমীদের প্রত্যাশা পূরণে সফল।
সাপলুডু যেভাবে দর্শকদের ভালোবাসা পাচ্ছে তাতে খুবই উদ্বিগ্ন ছবি সংশ্লিষ্টরা। চলতি বছরের সেরা ছবির তকমা সাপলুডু পাবে বলে তারা আশাবাদী।