সানি লিওন শিকড়ে ফিরে যাচ্ছেন!

বিনোদন ডেস্ক: সানি লিওন পুরনো জায়গায় ফিরতে চলেছেন? একটি টুইটে এমনটাই জানিয়েছেন পর্নো তারকা সানি লিওন।

গত ১৩ জানুয়ারি তিনি টুইট করেন, “শিকড়ে ফিরে যেতে চাই।” তার এই টুইটে হইচই পড়ে যায় সানি-ভক্তদের মধ্যে। সানি নিজেই তার টুইটের ব্যাখ্যা করেছেন।

বলিউড ছাড়ার কোনো প্রশ্নই নেই। তবে বলিউডের কাজেই যে তার পুরনো জায়গা বিগ বসের ঘরে ফিরতে চলেছেন সেটা জানিয়েছেন ওই টুইটে। নায়িকা নাকি বিগ বসের ঘর থেকেই তার নতুন ছবি ‘মস্তিজাদে’র প্রোমোশন করবেন।

বিগ বস রিয়্যালিটি শো থেকেই সানির বলিউডে এন্ট্রি। সুতরাং সেই পুরনো ঘরকে কি ভুলতে পারেন নায়িকা! প্রোমোশনের জন্য তাই বেছে নিয়েছেন বিগ বসের ঘরকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।