স্টাফ রিপোর্টার, যশোর : যশোর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী আজমের বির্তকিত কর্মকান্ডে ক্ষুদ্ধ সাধারন নেতা কর্মীরা। উপজেলা বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জন্য এ নেতা দায়ী বলে মনে করছে তারা। বিরোধী দলের সাথে আতাঁত করে চলা এ নেতার কারনে দলটি ইমেজ সংকটে পড়েছে। এজন্য আসন্ন উপজেলা বিএনপির কাউন্সিলে সম্পাদকের পরিবর্তন চান তৃণমুলের নেতাকর্মীরা।
সংশ্লিষ্টসুত্রে জানা গেছে,যশোরে তরিকুল ইসলামের কারণে সাধারণত কোন্দল প্রকাশ্যে আসে কম। কিন্তু ভিতরে ভিতরে সেটা মারাত্মক আকার ধারণ করছে সদর উপজেলা বিএনপিতে।এর জন্য সাধারণ সম্পাদক কাজী আজমের বিতর্কিত ভূমিকাকেই দায়ী করছে অনেকেই। বিগত ৫ জানুয়ারী থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের আগ পর্যন্ত লাগাতার অবরোধ কর্মসূচীতে যশোরের রাজপথে মামলা মাথায় নিয়ে অনেকে ভূমিকা রাখলেও দেখা মেলেনি কাজী আজমের।অথচ তার নামে কোনো মামলাও হয়নি,এমনকি তার নিজ বাড়ি বা ভাড়া বাড়ির কোথাও একদিনের জন্য পুলিশি তল্লাশি পর্যন্ত হয়নি।
অভিযোগ রয়েছে জেলা বিএনপির এক শীর্ষ নেতা ঐ সময় তরিকুল ইসলামের ইমেজ ক্ষুন্ন করতে যশোরে কোনো কর্মসূচী পালিত হোক,তা চাচ্ছিলেন না।সেই নেতার বন্ধুর কাছ থেকে নিয়মিত অর্থ সহায়তা পাওয়ায়,তাদেরকে খুশি রাখতে আজমও নিজেকে আন্দোলন থেকে সরিয়ে নেন।সে সময় সভাপতি নুরুনন্নবী ছিলেন কারাগারে,ফলে থানা বিএনপির শীর্ষ নেতারা রাজপথে নামেননি।এতে অনিন্দ্য ইসলাম অমিত তার উপরে বিরাগভাজন হলে,তিনি সেটা ঠিক করতে না পারার পর তার ঘনিষ্ঠজনরা নার্গিস বেগমকে ইংগিত করে বলা শুরু করে “ছেলে সাইজ করতে চাচ্ছে,তাতে লাভ নেই। কারণ ছেলে যতোয় লাফাক,ছেলের মা আমাদের পক্ষে।”
পদ বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে,ফলে প্রতিটি ইউনিয়নে এখন অন্ততপক্ষে ১০-১৫ জন করে থানা বিএনপি নেতা। যাকে-তাকে সদস্য করেছেন, ঐ ইউনিয়ন নেতাদের আপত্তির মুখেই।গড় হিসেবে খাতা কলমে ৭১ জন সদস্য ছিলো,পরে সেটা খাতা কলমে বেড়ে ১০১ হলেও যে পরিমান লোক থানা বিএনপির সদস্য তাতে করে মোট সংখ্য ২০০ ছাড়িয়ে গেছে অভিযোগ অনেকের।আবার তিনি কার লোক তা নিয়েও প্রশ্ন আছে।অনিন্দ্য ইসলাম অমিতের হাত দিয়ে থানা সেক্রেটারি হয়ে,তিনি নার্সিং করেন অমিত বিরোধী বলয়ের নেতাদের।থানা বিএনপি ও থানা যুবদল ও ইউনিয়ন বিএনপিগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই সার্বক্ষণিক তার সাথে-সংগে থাকা আপনজন রা অমিত বিরোধী বলয়ের লোক।যেমন ইমাম,শাহীন,চন্চল,কাজীআজিজ,তালেব,লুৎফর,রাজ্জাক,আলমগীর প্রমুখ।
চূড়ামনকাঠি, কাশিমপুর, হৈবতপুর, আরবপুর, উপশহর, বসুন্দিয়া, কচুয়া, নরেন্দ্রপুর, রামনগরের মতো বেশিরভাগ ইউনিয়ন এখনো তাকে মেনে নিতে পারেনি।সভাপতির সাথে তার বনিবনা নেই।আন্দোলনে ব্যাপক অত্যাচার নির্যাতনের শিকার হওয়া সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনকে পদ থেকে সরাতে কৌশলে তাকে পেছনে ঠেলে দিচ্ছেন তিনি।
আসন্ন থানা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে সেক্রেটারির বিরুদ্ধে গোপনে একাট্টা হচ্ছেন সবাই।
সভাপতি পদে নুরুনন্নবী একক প্রার্থী হলেও,সেক্রেটারি পদে একক প্রার্থী হচ্ছেনা। সেক্রেটারি পদে ১৫টি ইউনিয়ন বিএনপির একটা বড় অংশ চাচ্ছে সাত্তার চেয়ারম্যান অথবা খোকন চেয়ারম্যানকে থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে দেখতে।
তাদের যুক্তি এখনই চার-পাচ টা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সবসময় একসাথে সাত্তার চেয়ারম্যানের নেতৃত্বে ঘুরে বেড়ায়,পদ পেলে আরোও বাড়বে,ফলে তার পক্ষে চেইন অব কমান্ড ধরে রাখা সহজ।তাই থানা বিএনপির দূর্বল সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা তার দ্বারা সম্ভব। আর অন্যদিকে দলের স্বার্থে চেয়ারম্যানি ছেড়ে দিয়ে প্রতিনিয়ত হাসিমুখে সবাইকে নিয়ে কাজ করছেন,অর্থ খরচ করছেন,আন্দোলনে ভূমিকা রাখছেন খোকন চেয়ারম্যান। কাজী আজম ৫০০ লোকের মিছিল আনার ক্ষমতা না রাখলেও,সেটা সাত্তার ও খোকন রাখে।
এছাড়া কোতয়ালী থানা বিএনপিতে সিনিয়র সহ-সভাপতি হতে পারে কাজী আজম, সিরাজ মিয়া, আব্দার হোসেন, আয়ুব হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের পাশাপাশি আরো আলোচনায় আছে মীর নূর ইমাম,আলাউদ্দিন আলা,আসাদুজ্জামান শাহীন,রবিউল ইসলাম চেয়ারম্যান,রেজাউল হাসান চেয়ারম্যান,জাহিদ হাসান টিটো ও মারুফ হোসেন।এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আসতে পারে ডাঃ আব্দুল আজিজ,রবিউল ইসলাম রবি,সিরাজুল ইসলাম,সাখাওয়াত হোসেন,শফিয়ার রহমান,ওলিয়ার রহমান,দেলোয়ার হোসেন,আবুল খায়ের,আব্দুর রহিম,আমিনুর রহমান মধু,মাসুদ পারভেজ রাসেল প্রমুখ।বর্তমান কমিটির ৬০ শতাংশ নেতারই থানা কমিটির রাজনীতিতে কার্যত কোনো এক্টিভিটিস নেই। তাই একটি উদ্যামী, তারুণ্য নির্ভর ও সাহসী কমিটির কোনো বিকল্প নেই।
এ ব্যাপারে তৃনমূল বিএনপির একাধিক নেতা বলেন, সাধারণ সম্পাদকের বির্তকিত কর্মকান্ড দলের জন্য বিপদজ্জনক। অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য যশোর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী আজমের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।