× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড.মনিরুজ্জামানের সাথে গাবুরা বিএনপির মতবিনিময়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী

 বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাতক্ষীরা -৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামানের সাথে গাবুরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা গাবুরার চাঁদনীমুখায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমের  সভাপতিত্বে  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডঃ মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির  সদস্য  সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক ইলাহি  মুন্না,কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও শ্যামনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝরনা, পদ্মপুকুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক  কামরুজ্জামান,শ্যামনগর পৌর বিএনপির সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল  শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য সচিব ইস্রাফিল হোসেন,যুবদলের সদস্য সচিব শাহ আলম,কৃষক দলের আলামিন প্রমুখ।

উল্লেখ্য যে, দুপুরে সাতক্ষীরা -৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি দানবীর মরহুম সোহরাব হাজীর কবর জিয়ারত করেন। তিনি মরহুমের আত্নার মাগফিরাত  কামনা করে দোয়া করেন। এ সময় উপজেলা ও গাবুরা বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..