× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি

Dutta
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
satkhira

ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে বুধবার সর্বাত্মক কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা।বিসিএস, সাধারণ শিক্ষা, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বিভিন্ন সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বুধবার দুপুরে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিসিএস, সাধারণ শিক্ষা, সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি অধ্যক্ষ বাসুদেব বসু জানান, ক্যাডার বৈষম্য নিরসন, পদ সৃজন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে অতীতের কর্মসূচিগুলো আমরা যথাযথ পালন করেছি। কিন্তু সমস্যা সমাধানে সরকার কোন ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি। তিনদিনের কর্মসূচি আগামী কাল শেষ হবে বলে জানান তিনি।
বিসিএস, সাধারণ শিক্ষা, সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অলিউর রহমান জানান, কর্মসূচি মানা না হলে আমাদের আন্দোলন আরও বিস্তৃত হবে। তাই আমরা আশা করি,সরকার আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে।
প্রসঙ্গত, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়সহ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বেশ কয়েক দফা দাবিতে ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গতকাল ১০ অক্টোবর থেকে তিনদিনের কর্মবিরতি পালন করছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..