× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা 

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
আশাশুনিতে জেন্ডার

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সোমবার(১৫ ডিসেম্বর ২০২৫) সকালে এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আশাশুনি উপজেলা পরিষদ ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ১১ টি ইউনিয়নের সংরক্ষিত নারী ইউ পি সদস্য ও নারী উদ্যোক্তাদের নিয়ে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় ও  স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার  লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো: সাইদুল ইসলাম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
উক্ত জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালায় হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন মৌ পাল, সিনিয়র  অফিসার জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট। উক্ত জেন্ডার একশন প্ল্যানটি ইউনিয়নের পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে যা আগামীতে ইউনিয়নের প্রতিটি কার্যক্রমে নারীরা অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং তাদের ভাগ্য উন্নয়নে সহায়ক হবে।


এ ক্যটাগরির আরো খবর..