বেনাপোলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ

আঃজলিল বিশেষ প্রতিনিধি: যশোরের বেনাপোলে মোঃ হানিফ মোড়ল(৪২)নামে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামী হানিফ মোড়ল ভবারবেড় গ্রামের শফি মোড়ল এর ছেলে।
সোমবার(২৪শে ফেব্রুয়ারি)রাত ১০টার সময় এসআই মাসনুন ও এসআই মাসুম বিল্লাহ গোপন সংবাদে জানতে পারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গোপনে বাড়ি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আসামী হানিফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আগামীকাল সাজাপ্রাপ্ত আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।