× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

সাইবেরিয়ায় পুতিনের মৎসবিহার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

নিউজ ডেস্কঃ  বরাবরই অন্য রাষ্ট্রপ্রধানের থেকে একটু আলাদা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথাবিরোধী এই ‘অপ্রতিরোধ্য’ রাজনীতিক ব্যক্তিগত জীবনে অত্যন্ত অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ।

সম্প্রতি এই রুশ প্রেসিডেন্টের কিছু ছবি প্রকাশ হয়েছে। আর তা নিয়ে এখন চলছে জোর আলোচনা।

রাশিয়া টুডে জানিয়েছে, কয়েকদিন আগে দক্ষিণ সাইবেরিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন পুতিন।

সেখানে পাহাড়ি হ্রদে তাকে দাপিয়ে বেড়াতে দেখা গেছে। কখনও খালি গায়ে বসে আছেন, কখনো বা লেকে মাছ ধরছেন, আবার কখনও সাঁতার কাটছেন- এমনই সব মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এছাড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, স্পিডবোট নিয়ে লেকের জলে ঘুরে বেড়াচ্ছেন পুতিন। স্পিডবোট থেকে নেমে লেকের জলে দাঁড়িয়ে বড়শি দিয়ে মাছ ধরছেন।

শিকারের পর বড়শি ও মাছ হাতে ধরে ডাঙায় ফিরছেন। ঠিক, যেমনটি মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন হলিউডি ছবিতে। আর রুশ প্রেসিডেন্টের ছবিগুলো আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দু’দিনের সাইবেরিয়া সফরে তার সঙ্গী ছিলেন প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু।


এ ক্যটাগরির আরো খবর..