× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ভারত প্রতিনিধি

বংশের ধারা বজায় রেখে সাইফ আলির পুত্র ইব্রাহিমও ছবিতে এন্ট্রির পথে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
সাইফ আলির পুত্র ইব্রাহিম

বাবা মা অভিনেতা অভিনেত্রী হলে সন্তানরাও অভিনয় জগতেই আসবে, বলিউডে এটাই স্বাভাবিক বিষয়। নেপোটিজমের অভিযোগ যতই উঠুক না কেন, বলিউড তারকারা তাতে কান দেওয়ার মানুষ নন। উদাহরণ স্বরূপ ধরা যাক সাইফ আলি খানকে। তাঁর প্রথম পক্ষের সন্তান সারা আলি খান ইতিমধ‍্যেই পা রেখেছেন বড়পর্দায়। এবার তাঁর ভাই ইব্রাহিম আলি খানও ডেবিউ করতে চলেছেন ছবিতে।

সইফ প্রথম বিয়ে করেন অভিনেত্রী অমৃতা সিংকে। তাঁদের বড় মেয়ে সারা এখন বলিউডের তরুণ প্রজন্মের মধ‍্যে বেশ জনপ্রিয় নাম। ছোট ছেলে ইব্রাহিম পরিচালক প্রযোজক করন জোহরের আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে সহ পরিচালকের কাজ করছেন এখন। তবে খুব শীঘ্রই নাকি অভিনয়েও ডেবিউ করবেন তিনি।

বলিউডের অন্দরের খবর, করনের ছবিতেই অভিনেতা হিসাবে দেখা যাবে ইব্রাহিমকে। জানা গিয়েছে, ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন কায়োজে ইরানি। ছবিতে ইব্রাহিমের সঙ্গে মুখ‍্য চরিত্রে কাজলকেও দেখা যাবে।  এর আগে সইফের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন কাজল। এবার তাঁর ছেলের প্রথম ছবিতেও অভিনয় করার জন‍্য উৎসাহী অজয় দেবগণ পত্নি।

এখনো বিষয়টা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষনা না হলেও জানা গিয়েছে, ইব্রাহিম নাকি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। গুঞ্জন সত‍্যি হলে করন কাজল পুনর্মিলনও দেখা যাবে অনেকদিন পর। মাই নেম ইজ খান ছবিতে শেষবার একসঙ্গে কাজ করেছিলেন দুজনে।

পরবর্তীকালে করনের ‘অ্যায় দিল হ‍্যায় মুশকিল’ এবং অজয়ের ‘শিবায়’ এর বক্স অফিস সংঘর্ষ হওয়ায় করন কাজলের বন্ধুত্বে কিছুটা ক্ষোভ মিশেছিল। পরে অবশ‍্য তাঁরা মিটমাট করে নেন। যদিও একসঙ্গে আর কাজ করা হয়নি দুজনের। সেক্ষেত্রে ১২ বছর পর আবার একই ছবিতে কাজ করবেন করন এবং কাজল।


এ ক্যটাগরির আরো খবর..