× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

সাংস্কৃতিক চর্চা শিশু কিশোরদের পরিশীলিত করবে -সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

সুশিক্ষার পাশাপাশি সুস্থ দেশীয় সংস্কৃতির চর্চা ও বিকাশ সাধন করতে পারলে দেশ ও সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি, মাদকাসক্তি ও সাম্প্রদায়িক মনোভাব দূর হবে। সাধারণ শিক্ষার সাথে সাংস্কৃতিক চর্চা করলে শিশু-কিশোরেরা পরিশীলিত ও পরিমার্জিত হবে। বললেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী গতকাল ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে বেনুকা ললিতকলা কেন্দ্রের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলা নববর্ষ ১৪২৬ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনুকা ললিতকলা কেন্দ্রের সভাপতি এবং সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বেনুকা ললিতকলা কেন্দ্রের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা খান।

কে এম খালিদ বলেন, ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির লালন, ধারণ, অনুশীলন ও বিকাশের ওপর বর্তমান সরকার গুরুত্বারোপ করে সংস্কৃতি খাতের উন্নয়নে কাজ করছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে সংস্কৃতি কেন্দ্র স্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী এর আগে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ আয়োজিত ‘এক বৈশাখ অনেক আকাশ’ শীর্ষক দু’দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উৎসবে অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক নাটক উৎসব ও ফোকসংগীত অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিল্পকলা একাডেমি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করবে।


এ ক্যটাগরির আরো খবর..