× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

সাংবাদিক পেটালেন ইসি কর্মকর্তারা

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ জাতীয় পরিচয়পত্র নিয়ে সংবাদ সংগ্রহ করার সময় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধর ও ক্যামেরা ভাঙচুর করেছে নির্বাচন কমিশনের এনআইডি প্রকল্পের কর্মকর্তারা।

বুধবার সকালে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্প অফিসে এ ঘটনা ঘটেছে। এ সময় চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাম্যান রিপু আহমেদকে মারধর ও তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এদিন সকালে আগারগাঁওস্থ ভবনে নাগরিকদের ছবি তুলতে গেলে কমিশনের এনআইডি প্রকল্পের কর্মকর্তারা তাদেরকে লাঞ্ছিত করেন। ঘটনার সময় এনআইডি উইং মহাপরিচালকের কার্যালয়ে একজন নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মুস্তাফিজুল আলম  বলেন, সংবাদ সংগ্রহ করার সময় এনআইডির কিছু কর্মকর্তা ও কর্মচারী আমাদের বাধা দেন। পরে এক কর্মকর্তার কক্ষে নিয়ে আমাদেরকে মারধর করে এবং ক্যামেরাটি ভেঙে ফেলে। বিষয়টি নির্বাচন কমিশনারকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, ‘একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কী হয়েছে জানি না। আমি খোঁজ খবর নিচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..