সাংবাদিক নির্যাতনে শীর্ষে সোমালিয়া, দশম বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্কঃ সাংবাদিক নির্যাতনের ঘটনায় সোমালিয়া টানা তৃতীয়বারের মতো শীর্ষ স্থান দখল করেছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের (সিপিজে) প্রতিবেদন অনুসারে সোমালিয়ার সবচেয়ে বেশি সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে।

এ প্রতিবেদনে দশম স্থানে রয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার ১০ম অ্যানুয়াল ইমপিউনিটি ইনডেক্স প্রকাশ করে সিপিজে। এতে বলা হয়, দীর্ঘ দিন ধরে গৃহযুদ্ধ কবলিত সোমালিয়ায় গত এক দশকে দুই ডজন সাংবাদিক হত্যা করা হয়েছে।

একইভাবে ৬ বছর গৃহযুদ্ধ থাকা সিরিয়া- এদিক দিয়ে দ্বিতীয় অবস্থান। সিরিয়ায় বিপুল সংখ্যক সাংবাদিক হত্যা করা হয় এবং হতাকারীদের কোনো বিচার হয়নি। ইরাকের অবস্থান তৃতীয়। ইরাকের বিভিন্ন স্থানে ইসলামিক ষ্টেটের প্রভাব থাকায় তাদের হাতে খুন হয় বহু সাংবাদিক।

এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিন সুদান এবং পঞ্চম স্থানে ফিলিইপাইনের নাম। সিপিজের প্রতিবেদনে ষষ্ঠ স্থানে মেক্সিকো, সপ্তম পাকিস্তান, অষ্টম ব্রাজিল, নবম রাশিয়া, দশম বাংলাদেশ, এগারোতম নাইজেরিয়া ও বারোতম স্থানে ভারতের নাম রয়েছে।

প্রতি বছর আফগানিস্তানের নাম প্রথমদিকে থাকলেও এবার আফগানিস্তানের নাম নেই। বলা হচ্ছে সেখানে সাংবাদিক হত্যার পরিমান কমেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।