× Banner
সর্বশেষ
আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশে কোন বাধাই নেই; তারা নির্ভিক কলম সৈনিক -ইউএনও আবু হাসান

Dutta
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
nawga

‘ঘটনা যদি সত্য হয়, তথ্যটি শতভাগ সঠিক হলে বা বস্তুনিষ্ঠ হলে, সাংবাদিকরা সেই সত্য ঘটনা প্রকাশে তাদের কোন বাধা নেই, সেটা যার বিরুদ্ধেই যাক না কেন, তারা হলো নির্ভিক কলম সৈনিক, তারাই দেশ ও দশের জন্য নিবেদিত প্রাণ।’

১০ অক্টোবর রাত ৯টায় ধামইরহাট পাবলিক লাইব্রেরীতে উপজেলা প্রেস ক্লাবের স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে নবাগত ইউএনও মো. আবু হাসান উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় ক্রেস্ট দিয়ে ইউএনও আবু হাসানকে বরণ করে নেন প্রেস ক্লাবের স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুছা স্বপনের সঞ্চালনায় মত বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও যুগ্ম আহবায়ক এম এ মালেক, সাবেক সম্পাদক ও কাউন্সিলর মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, আব্দুল্লাহ হামিদী, আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, সাংবাদিক আমজাদ হোসেন, জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম, শামীম রেজা, সুফল চন্দ্র বর্মন,মোস্তাফিজুর রহমান বাবু, উজ্জল হোসেন, প্রকাশনা উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সাংবাদিক একে নোমান, সোহেল রানা প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রশাসন সহ সকল সরকারি দায়িত্ব পালনে সাংবাদিক ও সুশীল সমাজ, রাজনৈতিক, সামাজিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..