সাংবাদিকদের বিরুদ্ধে নারী নির্যাতন ও চাঁদাবাজি মামলায় জড়ানের হুকমি

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদারের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের নারী নিযার্তন ও চাদাঁবাজি মামলায় জড়ানের হুকমি দিচ্ছে প্রকাশ্যে।

আগৈলঝাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে চেয়ারম্যান তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা দাবী করে সাংবাদিকদের ও রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদারকে ঘটনা তদন্তর আহ্বান জানান। তদন্তে ঘটনার সত্যতা পেলে তিনি দলীয় পদ পদবী ও চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলেও প্রকাশ্যে ঘোষণা করেন।

গত ১৪ জানুয়ারী ’’আগৈলঝাড়ায় চেয়ারম্যানের রোষানলে পড়ে দুই ভাই আত্মগোপনে” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। গত ১৫ জানুয়ারী দুপুরে ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ক্ষুব্ধ হয়ে উপজেলা সদরের রাস্তায় বসে প্রকাশ্যে তার লোকজন দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে নারী নির্যাতন ও চাঁদাবাজীর মামলা দেয়ার হুমকি দেন।

এক পর্যায়ে তিনি প্রেসক্লাবে এসে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা দাবী করে ঘটনা তদন্তর জন্য আহ্বান জানান। এসময় রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদারকে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি বরুণ কুমার বাড়ৈসহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর ১৬ ডিসেম্বর রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামে এককড়ি ঘরামীর ছেলে পলাশ ঘরামীকে ইয়াবা ও গাঁজাসহ এসআই হাবিবুর রহমান গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পলাশকে মাদকসহ পরিকল্পিতভাবে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগে পলাশের পক্ষ নিয়ে রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার কান্দিরপাড় গ্রামের নিকুঞ্জ মুন্সির দুই ছেলে শ্যাম ও নিখিলকে দায়ি করেন। এর পরে ঘটে ওই এলাকায় বিভিন্ন নাটকীয়তা।

চেয়ারম্যান ও তার লোকজনের রোষানলে পড়ে আত্মগোপনে যেতে বাধ্য হয় দুই ভাই শ্যাম ও নিখিল। আত্মগোপনে থাকা শ্যামকে এসআই মিজানুর রহমান উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলাশের বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওবায়দুর রহমান ৮ জানুয়ারি আদালতে চার্জশটি দাখিল করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।